Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Menu
  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions of bcsboss.com
Home
সরকারি চাকরি
(আজকের সমাধান) অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ | অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর
সরকারি চাকরি

(আজকের সমাধান) অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ | অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর

bcsboss editor March 16, 2024

আজ ১৬ মার্চ ২০২৪ অনুষ্ঠিত গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর এর অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ নিয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা করব।

সন্ধি বিচ্ছেদ এর জন্য অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪

নিম্নে সন্ধি বিচ্ছেদ এর জন্য অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ তুলে ধরা হলো।

(আজকের সমাধান) অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ | অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর

(আজকের সমাধান) অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ | অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর

দেখতে পারেন: ৪১ তম বিসিএস বাংলা প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ বিস্তারিত

১. সন্ধি বিচ্ছেদ করুন:

ক) ণিজন্ত = ণিচ্ + অন্ত।

খ) সানুনাসিক= সহ+ অনুনাসিক।

গ) শুদ্ধোধন= শুদ্ধ + ওদন।

২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) মুজিববর্ষ মুজিবকে উৎসর্গীকৃত বর্ষ। (কর্মধারয় সমাস)

খ) প্রাগৈতিহাসিক ঐতিহাসিকের প্রাক। (ষষ্ঠী তৎপুরুষ)

গ) পসুরি = পাঁচ সেরের সমাহার। (দ্বিগু কর্মধারয়)

৩. কারক নির্ণয় করুন:

ক) অবনি ঘর পড়ি যায়- অধিকরণ কারক।

খ) কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে- কর্মকারক।

গ) দেশ থেকে পঙ্গপাল চলে গেছে-  অপাদান কারক।

এক্সক্লুসিভ সাজেশন: ১৮ তম নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন ২০২৪ | এক্সক্লুসিভ সকল বিষয়

১৮ তম নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন ২০২৪ | এক্সক্লুসিভ সকল বিষয়

১৮ তম নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন ২০২৪ | এক্সক্লুসিভ সকল বিষয়

৪. বাক্য সংকোচন করুন:

ক) পায়ে হেঁটে গমন করে না যে- পন্নগ।

খ) পদ্য গদ্যময় কাব্য- চম্পুকাব্য।

গ) রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক।

৫. সংক্ষেপে উত্তর দিন:

ক) স্বরান্ত অক্ষরকে কী বলে?

চেক করুন: ৪০ তম বিসিএস প্রিলিমিনারি বাংলার প্রশ্ন ব্যাখ্যাসহ বিশ্লেষণ

উত্তর: যে সকল অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে।

খ) বিদ্যাপতি মূলত: কোন ভাষার কবি ছিলেন?

উত্তর: মৈথিলি।

গ) ‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর: সমর্থ।

ঘ) “Referendum” এর বাংলা পরিভাষা কি?

উত্তর: গণভোট।

৩) ১৯৭২ সালে প্রকাশিত তারাশংকর বন্দোপাধ্যায় এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম কী?

উত্তর: ১৯৭১।

এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর: {Updated-2024} এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

{Updated-2024} এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

{Updated-2024} এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

৬. অনুচ্ছেদ লিখুন: ৪র্থ শিল্প বিপ্লব

অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ যেখানে ৪র্থ শিল্প বিপ্লব থেকে অনুচ্ছেদ বর্ণনা করা হলো।

উত্তর: চতুর্থ শিল্প বিপ্লব (Fourth industrial revolution) হলো তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল শিল্প বিপ্লব। ‘৪র্থ শিল্পবিপ্লব’ শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে শব্দটি সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান Klaus Schwab | এর ফলে সাইবার ফিজিক্যাল সিস্টেম (CPS), ইন্টারনেট অফ থিংস (IoT), স্বয়ংক্রিয় যানবাহন (Autonomous Vehicles), ত্রিমাত্রিক মুদ্রণ (3-D printing), রোবোটিক্স (Robotics), কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ন্যানোপ্রযুক্তি (Nanotechnology), জৈব প্রযুক্তি (Biotechnology), ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ কম্পিউটিং প্রভৃতি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।

ইংরেজি বিষয়ে অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪

ইংরেজি বিষয়ে অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ পেশ করা হলো।

৭.  in the blanks with appropriate prepositions:

a. You have offended …. college discipline. (against)

b. Distinction between the rich and the poor should be levelled….. (up).

c. Sometimes a mother connives….. her son’s fault. (at)

৮. Transform the following sentences as directed:

a. Tell me the truth. (Complex)

Ans. Tell me what the truth is.

b.Besides being rich, he is learned. (Compound)

Ans. Not only he is rich but also he is learned.

c. He kept the promise that he had made. (Simple)

Ans. He kept his promise.

৯. Make Sentence (with meaning) of the following idioms and phrases:

At one go (একক প্রচেষ্টায়)- She blew out the candles at one go.

Set to (উঠেপড়ে কোনো কিছুতে লাগা)- Let us set to and finish the job before dusk.

Greek to (অনধিগম্য/ অজানা)- She tried to explain how the system works, but it’s all Greek to me.

১০. Change the following voices:

a. His behaviour surprised me

Ans. I was surprised at his behaviour.

b. Nobody trusts a traitor.

Ans. A traitor is not trusted by anybody.

c. Who taught you English?

Ans. By whom were you taught English?

১১. Translate into English এ.

a) ভাসা ভাসা পড়ায় কাজ হবে না।

Ans. Reading by a bird’s eye view will not do.

b) আমি কী এটা করেছিলাম?

Ans. What did I do it?

c) আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই।

Ans. I hardly go out after dusk.

১২. Write an essay on “Metro-Rail and its impact on economy”.

গণিত বিষয়ে অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪

এখানে গণিত বিষয়ে অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ উপস্থাপন করছি।

১৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮: ৩। পিতার বর্তমান বয়স ৪০ বৎসর হলে ৫ বৎসর পূর্বে পুত্রের বয়স কত ছিল?

সমাধান-

পিতার বর্তমান বয়স/ পুত্রের বর্তমান বয়স= ৮/৩

বা, ৪০/ পুত্রের বর্তমান বয়স= ৮/৩

পুত্রের বর্তমান বয়স= ৩×৪০/৮= ১৫ বছর

অতএব, পুত্রের বর্তমান বয়স = ৫ বৎসর পূর্বে = ১০ বছর। (উত্তর)

১৪. a+b=√16 এবং ab=2 হলে (a-b)² = কত?

(a-b)²= (a+b)²-4ab

=(√16)²-4×2

=16-8

=8 (answer)

১৫. x-1/x= √3 হলে x²+ 1/x² এর মান নির্ণয় করুন?

x²+ 1/x²= (x -1/x)² + 4.x.1/x

= (√3)²+4

=3+4

=7 (answer)

১৬. আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

प्रसाठाल

আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রন্থের ৪ গুণ ক্ষেত্রটির প্রন্থ x মিটার হলে দৈর্ঘ্য ৪x মিটার

ক্ষেত্রফল = (x x ৪x) বর্গমিটার= ৪x² বর্গমিটার

শর্তমতে, ৪x = ১০ × ৪০৪৭ [১ একর = ৪০৪৭ কামিটার]

বা. x² = ১০১১৭.৫

x= √১০১১৭.৫ = ১০০.৫৯

ক্ষেত্রটির দৈর্ঘ্য = 8x মিটার = (৪×১০০.৫৯) = ৪০২.৩৬ মিটার।

১৭. x+1/x= √2 হলে (x-1/x)²এর মান নির্ণয় করুন?

দেওয়া আছে, x+1/x= √2

এখন, (x-1/x)² = (x+1/x)²-4.x.1/x

= (√2)²-4

= 2-4

= -2 (answer)

সাধারণ জ্ঞান থেকে অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪

সাধারণ জ্ঞান থেকে অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ তুলে ধরছি।

১৮. ক) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র “দ্য স্পিচ (২০২১)”এর নির্মাতা কে?

উত্তর: ফখরুল আরেফিন।

খ) দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

গ) কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?

উত্তর: নিউজিল্যান্ড (১৮৯৩ খ্রি.)।

ঘ) ৭ মার্চ ২০২৩ সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি?

উত্তর: তর্জনী।

৬) বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

উত্তর: ৪ নভেম্বর, ১৯৭২।

চ) বাংলাদেশের বর্তমান সরকারের আমলে সমাপ্ত দুটি মেগা উন্নয়ন প্রকল্পের নাম লিখুন?

উত্তর: পদ্মা বহুমুখী সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

ছ) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: যুক্তরাষ্ট্রের সময়- ১১ মে, ২০১৮ (বাংলাদেশ সময়- ১২ মে, ২০১৮)

জ) CAG এর পূর্ণরূপ কি?

উত্তর: Comptroller and Auditor General.

ঝ) iBAS এর পূর্ণরূপ কি?

উত্তর: Integrated Budget And Accounting System.

ঞ) আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: জুরিখ, সুইজারল্যান্ড।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

Traditional Water Heaters VS Tankless Water Heaters in 2024
Water heaters are essential parts of our houses. They are …

Traditional Water Heaters VS Tankless Water Heaters in 2024

Trending Difference Between MIG Welding vs TIG Welding 2024
Do you know the Trending Difference Between MIG Welding vs …

Trending Difference Between MIG Welding vs TIG Welding 2024

About The Author

bcsboss editor

Leave a Reply Cancel Reply

Recent Posts

  • Best WhatsApp Group Links 2024 Updated New Links Suggest for you
  • এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ
  • বর্তমানে কোথায় আছেন শেখ হাসিনা? আসল তথ্য জানালেন ভারতীয় কর্মকর্তারা
  • গ্যাস সংযোগ ইস্যুতে এবার যে উদ্যোগ নিল সরকার
  • মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!
  • ৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
  • ১০০০ কর্মী নেবে দারাজ, বয়স ১৮ হলেই আবেদন
  • বরখাস্ত সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
  • নি’হত আবু সাঈদকে ‘স’ন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
  • শ’ক্তিশালী ঘূ’র্ণিঝ’ড় ‘মিল্টন’ ধেয়ে আসছে, যখন যেখানে আ’ঘাত হানবে!
June 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
« Nov    

Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Copyright © 2026 Bcs Boss Education blog
Theme by MyThemeShop.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh