Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Menu
  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions of bcsboss.com
Home
News
মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!
News

মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!

bcsboss editor October 8, 2024

সিরাজগঞ্জের আলোচিত ব্যক্তিত্ব ড. জান্নাত আরা তালুকদার হেনরী। তিনি একসময় গৃহবধূ, সংগীতশিল্পী এবং স্কুল শিক্ষিকা ছিলেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন এবং সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেলেও প্রথমবারে ভোটে পরাজিত হন।

তবে এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদ পান এবং এই পদ তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। এখান থেকেই তার উত্থান শুরু হয়, যা তাকে বিপুল সম্পদের মালিক বানায়। তিনি ধীরে ধীরে দলীয় পদ-পদবিসহ তার সম্পদের পরিমাণও বাড়াতে থাকেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হেনরী। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কোটি কোটি টাকা খরচ করে এমপি পদ অর্জন করেন। এমপি হওয়ার পর জেলার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তার করেন এবং মাত্র তিন মাসের মধ্যে ১৬ কোটি টাকা ব্যয় করে তার স্বামী শামীম তালুকদারকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বসান।

হলমার্ক কেলেঙ্কারি, ঋণ মওকুফ, চাকরির বানিজ্য, কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির মাধ্যমে সম্পদের মালিক হয়ে ওঠেন তিনি। শুধু সিরাজগঞ্জে নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকায় তার বিপুল সম্পদ রয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গত ১৬ বছরে তার সম্পদের পরিমাণ ৫০০ কোটি টাকায় পৌঁছেছে। অথচ ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ৬ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা, যা সরকারি হিসাব অনুযায়ী ৮৮৪ গুণ এবং বেসরকারি হিসেবে ২১০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।Jannat

ড. জান্নাত আরা তালুকদার হেনরী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিঞার কন্যা। রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হওয়ায় তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পদে অধিষ্ঠিত হন। সোনালী ব্যাংকের আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে তার নাম উঠে আসে। দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করে, যদিও শেষ পর্যন্ত অভিযোগ থেকে দায়মুক্তি পান।

২০১৯ সালের তার আয়কর নথিতে নিট সম্পদ ছিল ১১ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা, যা ২০২২ সালের জুন পর্যন্ত ৫১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকায় উন্নীত হয়। সিরাজগঞ্জ ও গাজীপুরে তার নামে অনেক সম্পত্তি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু রিসোর্ট, মেডিকেল কলেজ, বৃদ্ধাশ্রম, এবং শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

সম্প্রতি, সিরাজগঞ্জের রাজনীতিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি সিনিয়র নেতাদেরকে কোণঠাসা করেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ প্রয়োগ করেন। সিরাজগঞ্জে ছাত্র ও যুবদল কর্মীদের হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং পরবর্তীতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে ও তার স্বামীকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা ৭ দিনের রিমান্ডে রয়েছেন এবং রিমান্ড শেষ হবে ৯ই অক্টোবর।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

এক পরিবারের ৯ জনের আত্মহত্যা, শুটিংয়ে গিয়েও রহস্যের মুখোমুখি টিম ‘চক্র’!
আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য …

এক পরিবারের ৯ জনের আত্মহত্যা, শুটিংয়ে গিয়েও রহস্যের মুখোমুখি টিম ‘চক্র’!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পা’লানো নিয়ে যা জানাল বিজিবি
ছাত্র-জনতার অ’ভ্যুত্থানের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অসংখ্য আওয়ামী …

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পা’লানো নিয়ে যা জানাল বিজিবি

About The Author

bcsboss editor

Recent Posts

  • Best WhatsApp Group Links 2024 Updated New Links Suggest for you
  • এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ
  • বর্তমানে কোথায় আছেন শেখ হাসিনা? আসল তথ্য জানালেন ভারতীয় কর্মকর্তারা
  • গ্যাস সংযোগ ইস্যুতে এবার যে উদ্যোগ নিল সরকার
  • মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!
  • ৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
  • ১০০০ কর্মী নেবে দারাজ, বয়স ১৮ হলেই আবেদন
  • বরখাস্ত সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
  • নি’হত আবু সাঈদকে ‘স’ন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
  • শ’ক্তিশালী ঘূ’র্ণিঝ’ড় ‘মিল্টন’ ধেয়ে আসছে, যখন যেখানে আ’ঘাত হানবে!
August 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
« Nov    

Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Copyright © 2026 Bcs Boss Education blog
Theme by MyThemeShop.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh