Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Menu
  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions of bcsboss.com
Home
পরামর্শ
রাসেল ভাইপার সাপ সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য
পরামর্শ

রাসেল ভাইপার সাপ সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য

bcsboss editor June 22, 2024

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ : সম্প্রতি অনেকে রাসেল ভাইপার সাপ এর নাম শুনেছেন। অনেকে এই বিষয় নিয়ে আতংকিত আছেন। অনেকে হয়তো এই প্রথম এই সাপের নাম শুনেছেন। বাংলাদেশের কয় একটি জেলায় রাসেল ভাইপার সাপ দেখা গিয়েছে। ইতিমধ্যে কয় এক জনকে এই সাপ কামড় দিয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে। তাই জেলা থেকে জেলা পর্যায় আতংক ছড়িয়েছে। এই সাপ কামড় দিলে বাঁচার সম্ভবনা খুব কম। এমনকি ভ্যাকসিনও কাজ হচ্ছে না। আক্রান্ত রুগী মারা যাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশে আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ

বাংলাদেশে এখন আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। কারণ ইতি মধ্যে কয়েক জনকে কামড় দিয়ে মেরে ফেলেছে। রাসেল ভাইপার সাপ ভয়ঙ্কর বিষাক্ত সাপ। যদি কাউকে এই সাপ কামড় দেয় তবে ২ ঘন্টার মধ্যে এন্টিভেনম(সূত্র যুগান্তর ) নামের একটি ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিন দিতে হবে। যদি এই ভ্যাকসিন না দাওয়া যায় তবে সাপে কাটা রোগী মারা যেতে পারে। এইতো কিছু দিন আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাসেল ভাইপার নামের মরণঘাতী বিষধর সাপের দেখা মিলেছে।স্থানীয়রা এই বিষধর সাপ দেখে মোবাইল ভিডিও করে ফেইসবুক ছড়িয়ে দিলে তা ফেইসবুক এ বেশ ভাইরাল হয়।ফরিদপুর ছাড়াও বেশ কয়েকটি জেলায় এই মরণঘাতী বিষধর সাপের দেখা মিলেছে।

আরো পড়ুন : সরকারি চাকরির খবর

রাসেল ভাইপার সাপ কত বড় হয়?

রাসেল ভাইপার সাপ (Russell’s viper) সাধারণত ১২০ সেন্টিমিটার (৪ ফুট) পর্যন্ত লম্বা হয়। তবে বড় প্রজাতির রাসেল ভাইপারগুলি প্রায় ১৬৬ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) পর্যন্ত লম্বা হতে পারে। কিছু বিরল ক্ষেত্রে এদের দৈর্ঘ্য আরও বেশি হতে পারে, তবে সাধারণত এই পরিসরের মধ্যেই থাকে।এটি বেশিরভাগ ভাইপারের চেয়ে সরু।

রাসেল ভাইপার সাপ সম্পর্কে অজানা গুরুত্বপূর্ণ তথ্য

রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের অনেকে চন্দ্রবোড়া বা উলুবোড়া নাম জানে। এই সাপ অতি বিষধর সাপ। বাংলাদেশে যে কয় প্রজাতির সাপ দেখা যায় তাদের মধ্যে সবচেয়ে বেশি বিষধর সাপ এই চন্দ্রবোড়া বা উলুবোড়া। এই সাপ যদি শরীরে দংশন করে তবে সারা শরীরে বিষ ছড়িয়ে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন : পক্ষাঘাত,স্নায়ু বৈকল্য,কিডনির ক্ষতি ,রক্ত জমাট বাঁধা,চোখ ভারী হয়ে যাওয়া, অঙ্গহানি,রক্তপাত, ইত্যাদি উপসর্গ দেখা যেতে পারে।(সূত্র : BBC  )

সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই বিষধও সাপ বাংলাদেশে অনেক বছর আগে দেখা গিয়েছিলো পরে বিলুপ্ত হয়েছিল। কিন্তু কিছুদিন আগে থেকে এই সাপ আবার দেখা গিয়েছে এবং কয়েকজনকে কামড় দিয়ে আক্রান্ত করেছে তারা মারাও গিয়েছে। এই প্রজাতির সাপ নতুন ভাবে আবার বাংলাদেশে আসছে এবং এই বিষয় নিয়ে গবেষণা চলছে কথা থেকে আসছে ।

রাসেল ভাইপার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

বৈজ্ঞানিক নাম: রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। কিন্তু এই সাপের বৈজ্ঞানিক নাম Daboia russelii

দৈর্ঘ্য: সাধারণত ১২০ সেন্টিমিটার (৪ ফুট) পর্যন্ত লম্বা হয়, তবে বড় প্রজাতির সাপগুলো প্রায় ১৬৬ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) পর্যন্ত হতে পারে।

রঙ এবং প্যাটার্ন: রাসেল ভাইপারগুলির গায়ে বাদামী বা হালকা বাদামী রঙের হয় এবং তাদের দেহে গোলাকার প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্নগুলি সাপটিকে সহজেই চিনতে সাহায্য করে।

বসবাসের স্থান: রাসেল ভাইপার সাপ সাধারণত ঘাসযুক্ত এলাকা, চাষযোগ্য জমি এবং বনাঞ্চলে বসবাস করে। এগুলি প্রায়শই মানুষের বসতবাড়ির কাছাকাছি চলে আসে।

খাদ্য: এই সাপগুলি প্রধানত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, গিরগিটি এবং মাঝে মাঝে অন্যান্য সাপ খায়।

প্রজনন: রাসেল ভাইপাররা ডিম পাড়ে না বরং সরাসরি জীবন্ত বাচ্চা প্রসব করে। একটি প্রজননকালে একটি স্ত্রী সাপ প্রায় ২০-৪০টি বাচ্চা জন্ম দিতে পারে।

বিষ: রাসেল ভাইপারের বিষ অত্যন্ত বিষাক্ত এবং এটি হিমোটক্সিক (রক্তের উপর প্রভাব ফেলে) এবং কোয়াগুলেটিভ (রক্ত জমাট বাঁধায়) বৈশিষ্ট্যযুক্ত। রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুহার খুবই বেশি, এবং যদি সময়মতো চিকিৎসা না করা হয় তবে এটি মারাত্মক হতে পারে।

রাসেল ভাইপারের কামড়ের প্রাথমিক লক্ষণসমূহ:

তীব্র ব্যথা : রাসেল ভাইপার সাপ কামড় দিলে ক্ষত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়।

ফুলে যাওয়া এবং রক্তপাত: এই বিষধর সাপ কামড় দিলে ক্ষত স্থানে ফুলে যেতে পারে এবং কামড়ের জায়গায় প্রচন্ড রক্তপাত হতে পারে।

মাথাব্যথা, মাথা ঘোরা : আক্রমণ করার পরে মাথা ব্যাথা হতে পারে আবার মাথা ঘুরতে পারে।

বমি বমি ভাব : রোগীর বমি বমি ভাব হতে পারে।

রক্তচাপ কমে যাওয়া : রক্তচাপ কমে যেতে পারে।

রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে । চিকিৎসা গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সঠিক সময়মতো চিকিৎসা না করলে প্রাণঘাতী এই কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

রাসেল’স ভাইপারের দশংনে আক্রান্ত ব্যক্তির দ্রুত মৃত্যু হয়?

রাসেল ভাইপার সাপ কামড় দিলে সহজে আক্রান্ত রুগী মারা যায় এই কথা মোটেও সত্য নয়। বরং রুগী সহজে মারা যায় না চিকিৎসা নিলে সুস্থ হয়।(গবেষক মোঃ আবু সাইদ)

৭২ ঘন্টা আগে আক্রান্ত রোগী মারা যায় না। আমাদের এই বাংলাদেশে সাপের কামড়ে ১৫ দিন পর্যন্ত বেঁচে ছিল এমন রেকর্ড ও আছে।ডাঃ মোঃ আবুল ফয়েজ (বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি)সাপের দংশন ও এর চিকিৎসা বিস্তারিত সহ এই বিষয় বই লিখেছেন। এই বইয়ে তিনি সাপের দংশন ও এর চিকিৎসা সম্পূর্ণ উল্লেখ করেন।এই বইয়ে তিনি লিখেন যে ,কেউটে সাপের দংশনে রোগী গড়ে ১৮ ঘন্টা পরে গোখরো সাপের দংশনে রুগি গড়ে ৮ ঘন্টা পরে ,ন্দ্রবোড়া সাপের দংশনে ৩ দিন পরে মৃত্যু হতে পারে।

ভারতের সবচেয়ে ভয়ংকর সাপ কোনটি?

কিং কোবরা (King Cobra): বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিষধর সাপ। এটি প্রধানত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এর বিষ নার্ভ সিস্টেমে আক্রমণ করে এবং দ্রুত মৃত্যুর কারণ হতে পারে।

ভারতীয় কোবরা (Indian Cobra): খুবই সাধারণ এবং ভারতের অধিকাংশ অঞ্চলে পাওয়া যায়। এর বিষ অত্যন্ত মারাত্মক এবং মানুষ ও প্রাণীর জন্য বিপজ্জনক।

রাসেল ভাইপার (Russell’s Viper): ভারতে ব্যাপকভাবে বিস্তৃত এবং এর কামড় প্রায়শই মৃত্যুর কারণ হয়ে থাকে। এর বিষ রক্তের ক্লটিং প্রক্রিয়াকে ব্যাহত করে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণ হতে পারে।

ক্রেট (Krait): বেশ কয়েকটি প্রজাতি আছে, যেমন কমন ক্রেট ও বেঙ্গল ক্রেট। এদের বিষ নার্ভ সিস্টেমকে পঙ্গু করে দিতে পারে এবং কামড় প্রায়শই মারাত্মক হয়।

সো স্কেল্ড ভাইপার (Saw-scaled Viper): আকারে ছোট হলেও অত্যন্ত আক্রমণাত্মক এবং দ্রুত কামড় দেয়। এর বিষ হেমোটক্সিক যা রক্তের ক্ষতি করে।

রাসেলস ভাইপার সম্পর্কে আরও চাঞ্চল্যকর সব তথ্য

গবেষকদের মতে এই সাপ পানিতে ভালো সাঁতার কাটে। এছাড়া এই সাপ এক সাথে ৩ থেকে তেষট্টি টি বাচ্ছা দিতে পারে।

রাসেলস ভাইপারের বাচ্ছা ২ বছর পরে পরিপূর্ণ পরিপক্ক হয়। ছয়মাস পরে এরা গর্ভধারণ করতে পারে

এই সাপ দিনে চলাচল করে না এরা রাতে চলাচল করতে পছন্দ করে। ঝোপ ঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এরা বসবাস করে। মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না।

অধ্যাপক ফরিদ আহসান এই সাপ সম্পর্কে ব্যাখ্যা দেন। তার এই ব্যাখ্যায় তিনি বলেন এই সাপ প্রচুর পরিমানে ইঁদুর খায়। যদি এই পরিমানে ইঁদুর না খায় তবে ফসলের অনেক ক্ষতি হয়।

এই সাপ যেহেতু ঘাস বনে, ঝোপ ঝাড়ে বেশি থাকে তাই বেশি সাবধানতা অবলম্বন করা উচিত।

এই সাপ যেহেতু ঘাস বনে, ঝোপ ঝাড়ে বেশি থাকে তাই বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। ঝোপ ঝাড় থেকে যাওয়ার সময় হাতে লাঠি রাখতে পারেন। হাতে লাঠি থাকলে এই সাপ দূরে সরে যায়।

কৃষকরা যখন জমিতে যায় তখন গামবুট পরে জমিতে যাবে আর হাতে লাঠি থাকে এই সাপ সরে যাবে। কৃষকদের বেশি সাবধানতা অবম্বন করতে হবে।

রাসেল ভাইপার সাপ এর জন্য সরকারি পর্যায়ে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে—

সারা বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব দ্রুত ইতিমধ্যে অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে।

উপজেলা ও দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার দের প্রয়োজনীয় প্রশিক্ষণ দাওয়া হয়েছে রাসেল ভাইপার সাপ কামড়ালে করণীয় বিষয় কি কি ঔষুধ প্রয়োগ করতে হবে হবে।

উপজেলা ও দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার দের প্রয়োজনীয় প্রশিক্ষণ দাওয়া হয়েছে রাসেল ভাইপার সাপ কামড়ালে করণীয় বিষয় কি কি ঔষুধ প্রয়োগ করতে হবে হবে। যেভাবে তারা অ্যান্টিভেনম প্রয়োগ করবে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দাওয়া হয়েছে।

বাংলাদেশে বন বিভাগ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে লোকজনের সঙ্গে অনলাইনে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করেছে। তাদের আশ্বাস দাওয়া হচ্ছে যদি এই সাপ আক্রমণ করে তবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

রাসেল ভাইপার সাপের ছবি

নিচে কিছু রাসেল ভাইপার সাপের ছবি দাওয়া হলো। যা দেখে আপনাদের কিনতে সুবিধা হবে রাসেল ভাইপার সাপ আসলে দেখতে কেমন।

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

রাসেল ভাইপার সাপ

Share
Tweet
Email
Prev Article

Related Articles

যতিচিহ্ন কয়টি | যতিচিহ্ন কেন ব্যবহার করা হয় | ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ
আজ এখানে ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদের যতিচিহ্ন কয়টি …

যতিচিহ্ন কয়টি | যতিচিহ্ন কেন ব্যবহার করা হয় | ৬ষ্ঠ শ্রেণি ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ

অর্থ বুঝে বাক্য লেখার নিয়ম | ৬ষ্ঠ শ্রেণি বাংলা ৩য় অধ্যায়
সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজ আমি অর্থ বুঝে বাক্য লেখার নিয়ম …

অর্থ বুঝে বাক্য লেখার নিয়ম | ৬ষ্ঠ শ্রেণি বাংলা ৩য় অধ্যায়

About The Author

bcsboss editor

Recent Posts

  • Best WhatsApp Group Links 2024 Updated New Links Suggest for you
  • এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ
  • বর্তমানে কোথায় আছেন শেখ হাসিনা? আসল তথ্য জানালেন ভারতীয় কর্মকর্তারা
  • গ্যাস সংযোগ ইস্যুতে এবার যে উদ্যোগ নিল সরকার
  • মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!
  • ৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
  • ১০০০ কর্মী নেবে দারাজ, বয়স ১৮ হলেই আবেদন
  • বরখাস্ত সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
  • নি’হত আবু সাঈদকে ‘স’ন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
  • শ’ক্তিশালী ঘূ’র্ণিঝ’ড় ‘মিল্টন’ ধেয়ে আসছে, যখন যেখানে আ’ঘাত হানবে!
July 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
« Nov    

Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Copyright © 2026 Bcs Boss Education blog
Theme by MyThemeShop.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh