Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Menu
  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions of bcsboss.com
Home
প্রাথমিকে শিক্ষক নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৬১৯৯
প্রাথমিকে শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৬১৯৯

bcsboss editor April 22, 2024

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল : সারা বাংলাদেশের মোট ৩ টি পার্বত্য জেলা ছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ২১ টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছেন তাদের লিখিত পরীক্ষার সংশোধিত ফলাফল আজ রাতে প্রকাশ করা হয়েছে।

এই সংশোধিত ফলাফলের মাধ্যমে মোট ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান রাত দেড়টার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এ এই ফলাফল পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট দুইটি হলো www.mopme.gov.bd এবং www.dpe.gov.bd . উত্তীর্ণ প্রার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পাবেন।পরবর্তী নোটিশ এ মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হবে। গত ২৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

এই পরীক্ষার ফলাফল গত ২১ এপ্রিল ২০২৪ রোববার প্রকাশ করা হয়।ফলাফল প্রকাশের পর মেঘনা ও যমুনা সেটে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রকাশিত ফলাফলে উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি দেখা যায়।এই বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ করলে আইআইসিটি ও বুয়েটের কারিগরি দল বিষয়টি আমলে নিয়ে উত্তরপত্র পুনরায় মূল্যায়নের কাজ শুরু করে.

এরপরে রবিবার ২১ এপ্রিল রাতে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুন পরীক্ষণ করে সংশোধিত ফলাফল প্রকাশ করে।

Share
Tweet
Email
Prev Article

Related Articles

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪
প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪ প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ …

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪

About The Author

bcsboss editor

Home
প্রাথমিকে শিক্ষক নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪

bcsboss editor March 22, 2024

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ২০২৪ : চলতি বছর ২০২৪ সালে বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৩ হাজার ৭৮১ পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।সচিব ফরিদ আহাম্মদ ২১ মার্চ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সচিব ফরিদ আহাম্মদ আরো জানান,চলতি নিয়োগ পরীক্ষায় সব ধরণের ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বর্তমান সরকার নানান ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো সুরক্ষা নামের ডিভাইস তৈরি করা হয়েছে।এর আগে শিক্ষক নিয়োগ ও অন্যান্য পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি রোধে সুরক্ষা নামে এই ডিভাইস ব্যবহার করে সফলতাও পাওয়া গেছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।

আরো পড়ুন : ১৮ তম নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন ২০২৪ | এক্সক্লুসিভ সকল বিষয়

সচিব মহোদয় আরো বলেন ,বাংলাদেশের যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বেশি সেই সব বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে।এছাড়া সরকারি বিদ্যালয় এর ক্ষেত্রে যে সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা ৫০ জনের কম ,ওই সব স্কুল শিক্ষার্থীদের পাশের বিদ্যালয়ে সংযুক্ত করে দেওয়া হবে। সারা বাংলাদেশে এমন ৩০০ বিদ্যালয়ের তালিকা করা হয়েছে।

Share
Tweet
Email
Next Article

Related Articles

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৬১৯৯
প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল : সারা বাংলাদেশের …

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৬১৯৯

About The Author

bcsboss editor

Recent Posts

  • Best WhatsApp Group Links 2024 Updated New Links Suggest for you
  • এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ
  • বর্তমানে কোথায় আছেন শেখ হাসিনা? আসল তথ্য জানালেন ভারতীয় কর্মকর্তারা
  • গ্যাস সংযোগ ইস্যুতে এবার যে উদ্যোগ নিল সরকার
  • মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!
  • ৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
  • ১০০০ কর্মী নেবে দারাজ, বয়স ১৮ হলেই আবেদন
  • বরখাস্ত সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
  • নি’হত আবু সাঈদকে ‘স’ন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
  • শ’ক্তিশালী ঘূ’র্ণিঝ’ড় ‘মিল্টন’ ধেয়ে আসছে, যখন যেখানে আ’ঘাত হানবে!
July 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
« Nov    

Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Copyright © 2026 Bcs Boss Education blog
Theme by MyThemeShop.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh