
তীব্র গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির ঘোষণা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তীব্র গরমের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী ৭ দিন বন্ধ থাকবে। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ছুটি ঘোষণার কিছুদিন পরে আজ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারাদেশে চলমান সাবদাহে প্রচণ্ড গরমে প্রাথমিক শিশু শিক্ষার্থী স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ,সরকারি প্রাথমিক বিদ্যালয় ,উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

