Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Menu
  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Conditions of bcsboss.com
Home
News
এক পরিবারের ৯ জনের আত্মহত্যা, শুটিংয়ে গিয়েও রহস্যের মুখোমুখি টিম ‘চক্র’!
News

এক পরিবারের ৯ জনের আত্মহত্যা, শুটিংয়ে গিয়েও রহস্যের মুখোমুখি টিম ‘চক্র’!

bcsboss editor October 6, 2024

আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। গেল তিন বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি, কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে।

আগামী ১০ অক্টোবর দেশের একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরী ওয়েব সিরিজ ‘চক্র’। মুক্তির আগে ‘চক্র’র নানা রহস্যের গল্প শোনাতেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে নির্মাতা, অভিনয়শিল্পীরা হাজির হয়েছিলেন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়।

‘চক্র’র নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল। তখন থেকেই মাথায় থেকে যায়। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছে ছিল ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই “চক্র”র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প চক্রতে বলেছি।’

অভিনেত্রী ফারিণ বলেন, ‘এই শুটিংয়ের সময় যত বাধাবিপত্তির মুখোমুখি হয়েছি, জীবনে আর কখনও এমনটি হয়নি। এটিও একটি রহস্যময় এবং ব্যাখ্যাতীত বিষয় বলে মনে করেন তিনি।’

সিরিজটি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তৌসিফ ও ফারিণ। তারা ‘চক্র’র চরিত্র হয়ে উঠতে যে অ্যাডভেঞ্চারের মধ্যদিয়ে গিয়েছেন সে অভিজ্ঞতার গল্প সাংবাদিক ও দর্শকদের ভাগ করে নেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘চক্র’ সিরিজের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেড’র মহাব্যবস্থাপক ওমর হান্নান, নির্মাতা ভিকি জাহেদ এবং সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও ফারিণ।

‘চক্র’তে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

ইরানি হা’মলার ‘জবাব প্রস্তুত করছে’ ই”সরায়েল
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা’মলার ‘জ’বাব প্রস্তুত করছে’ ই’সরায়েল। ই’সরায়েলের সামরিক …

ইরানি হা’মলার ‘জবাব প্রস্তুত করছে’ ই”সরায়েল

৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি …

৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

About The Author

bcsboss editor

Recent Posts

  • Best WhatsApp Group Links 2024 Updated New Links Suggest for you
  • এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ
  • বর্তমানে কোথায় আছেন শেখ হাসিনা? আসল তথ্য জানালেন ভারতীয় কর্মকর্তারা
  • গ্যাস সংযোগ ইস্যুতে এবার যে উদ্যোগ নিল সরকার
  • মিলল চাঞ্চল্যকর তথ্য, স্কুল শিক্ষিকা থেকে ৫০০ কোটি টাকার মালিক!
  • ৩০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
  • ১০০০ কর্মী নেবে দারাজ, বয়স ১৮ হলেই আবেদন
  • বরখাস্ত সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
  • নি’হত আবু সাঈদকে ‘স’ন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
  • শ’ক্তিশালী ঘূ’র্ণিঝ’ড় ‘মিল্টন’ ধেয়ে আসছে, যখন যেখানে আ’ঘাত হানবে!
June 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
« Nov    

Bcs Boss Education blog

We are Your Helping Hand to Get the Jobs
Copyright © 2026 Bcs Boss Education blog
Theme by MyThemeShop.com

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh